Homeবিনোদনঅবশেষে প্রেমের কথা স্বীকার করলেন নীহা, খোলাসা করলেন ছবির ঘটনা

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন নীহা, খোলাসা করলেন ছবির ঘটনা

প্রেম, এনগেজড নাকি বিয়ে? কোনটা করছেন অভিনেত্রী নাজনীন নীহা? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। এমনকি দুজনের দুটি হাতের ছবি পোস্ট করার পর আরও ধোঁয়াশা সৃষ্টি হয়। অবশেষে এসব নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন নীহা।

ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বাগদানের খবর। যদিও অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি বাগদানের ঘোষণা নয়।

সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এনগেজড’ লিখেন নাজনীন নীহা। এরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধরে নেন, গোপনে বাগদান সেরে ফেলেছেন এই অভিনেত্রী।

স্ট্যাটাস প্রকাশের পর শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে যায় তার মন্তব্যের ঘর। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, কেউ আবার মিষ্টি খাওয়ার আবদারও করেন। তবে শুরুতে এসব মন্তব্যের কোনো জবাব দেননি নীহা।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর