Homeপিরোজপুরপিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার সার্বিক রাজস্ব প্রশাসনের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ভূমি রাজস্ব আদায়, সরকারি পাওনা আদায়ের অগ্রগতি, নামজারি, খাসজমি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি সংরক্ষণ, রাজস্বসংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং মাঠ প্রশাসনের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজস্ব আদায়ে গতি বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রাজস্ব প্রশাসনের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, নাগরিকবান্ধব সেবা নিশ্চিতকরণ, সরকারি সম্পদের সুরক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের রাজস্ব শাখার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর