Homeপিরোজপুরপিরোজপুরে ৩ অসহায় নারীর হাতে সেলাই মেশিন, আত্মকর্মসংস্থানে জেলা প্রশাসনের সহায়তা

পিরোজপুরে ৩ অসহায় নারীর হাতে সেলাই মেশিন, আত্মকর্মসংস্থানে জেলা প্রশাসনের সহায়তা

নিজস্ব প্রতিবেদক: নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে বিশেষ অনুদান তহবিল থেকে ৩ জন অসহায় ও দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসনের মতে, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসন, পিরোজপুর জানিয়েছে, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

- Advertisment -spot_img

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে ৫ পদে ১৫ কর্মী নিয়োগে ২০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন...

সর্বশেষ খবর