Homeপ্রবাসঅর্জন, প্রত্যাশা ও প্রবাসীদের স্বার্থ নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন

অর্জন, প্রত্যাশা ও প্রবাসীদের স্বার্থ নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সফরের অর্জন, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি মালয়েশিয়া ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টায় কুয়ালালামপুরের জালান আম্পাংয়ে অবস্থিত মিকাসা হোটেলের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।

বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথম সরকারি বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেন। সেই ধারাবাহিকতায় গত ২১ জুন তিনি দেশটি সফর করেন।

তারা জানান, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১৩ লাখ অস্থায়ী ও স্থায়ী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত ও বসবাস করছেন। তাদের বিষয়কে গুরুত্ব দিয়ে সরকারি ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া এবং বিএনপি মালয়েশিয়ার সহযোগিতায় আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেন। সেখানে তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।

 

 

- Advertisment -spot_img

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা মোট ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া...

সর্বশেষ খবর