Homeশিক্ষাএইচএসসি পরীক্ষার নজরদারিতে সিসিটিভি ও বডিক্যাম আনার ঘোষণা

এইচএসসি পরীক্ষার নজরদারিতে সিসিটিভি ও বডিক্যাম আনার ঘোষণা

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত: ১৬:৩৮, ২৮ জুন ২০২৬

 

তিনি বলেন, ‘বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন। সিসিটিভির মাধ্যমে পরীক্ষাকেন্দ্রগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

রবিবার সিলেট নগরের জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার নকলমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

- Advertisment -spot_img

অভিন্ন ক্যাম্পাস বহালের দাবি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের

ঢাকার মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিন্ন ও সমন্বিত ক্যাম্পাস ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের...

সর্বশেষ খবর