Homeবিভাগসিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে ‘হাত কেটে ফেলার’ হুমকি পাকিস্তানের

সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে ‘হাত কেটে ফেলার’ হুমকি পাকিস্তানের

 

ভারতের সঙ্গে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি (ইন্ডাস ওয়াটারস ট্রিটি) ঘিরে উত্তেজনা দীর্ঘদিনের। এরইমধ্যে এবার কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক। তিনি বলেছেন, পাকিস্তানের ন্যায্য পানির অংশে কেউ হাত দিতে চাইলে ‘সেই হাত কেটে দেওয়া হবে’।

 

 

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তার ভাষায়, ‘পাশের দেশের প্রধানমন্ত্রী বলছেন, তিনি পাকিস্তারে এক ফোঁটা পানিও যেতে দেবেন না।’

তিনি বলেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার অর্থ শুধু পানি আটকে দেওয়া নয়, বরং দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতিকে হুমকির মুখে ফেলা।

মালিক আরও বলেন, পাকিস্তান আগেই ঘোষণা করেছে, কেউ যদি দেশটিকে তার পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

- Advertisment -spot_img

পরিবেশ রক্ষায় চাই সামাজিক আন্দোলন: জেলা প্রশাসক আবু সাঈদ

‘ক্লাইমেট অ্যাকশন: জলবায়ু পরিবর্তন—আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। পরিবেশ সুরক্ষাকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না...

সর্বশেষ খবর