
বিচারের শুরুতেই মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। এরপর মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শাকিব আহমেদ নামে এক জুলাই যোদ্ধা।
এর আগে, গত ৩০ এপ্রিল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার আসামি দু’জনকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর মধ্যে সকালে রাশেদ খান মেননকে আদালতে হাজির করা হয়। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান রয়েছে।



