Homeআদালতএকযোগে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ!

একযোগে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ!

দেশের আইন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তারা একযোগে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

পদত্যাগ করা ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।

এছাড়া পদত্যাগ করেছেন ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল, যাদের মধ্যে রয়েছেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম ও মাহাবুবা আক্তার রলিসহ আরও অনেকে।

একযোগে এতো সংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগ দেশের আইন ও রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এই গণপদত্যাগের পেছনের কারণ এবং এর প্রভাব নিয়ে এখন জোর আলোচনা চলছে।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর