Homeআদালতসাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করাসহ দু’জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

রবিবার (২৮ জুন) পাঁচজনের বিরুদ্ধে এ রায় দিয়েছে ট্রাইব্যুনাল-১। অন্য দুই পুলিশ সদস্যের মধ্যে এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন এবং এসআই চঞ্চল চন্দ্রকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে ট্রাইবুনাল।

রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এই মামলার রায় যথার্থ হয়েছে। এর আগে ট্রাইবুনালের নিকট এ মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। গত বছরের ২৩ অক্টোবর এই মামলার বিচার শুরু হয়। ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রামপুরায় পুলিশের এলোপাতাড়ি গুলি ও ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন। তাকে পর পর ছয়টি গুলি করে হত্যা করে পুলিশ।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর