টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্রগ্রামের বিভিন্ন জোলায় বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়ত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, রংপুর অঞ্চলের মানুষকে বন্যা ও নদীভাঙনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি।
শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় চট্রগ্রামে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। মানুষের দুর্ভোগ বাড়ে। নালা–নর্দমা উপচে পড়ে। এসব সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব।
একই সঙ্গে রংপুর অঞ্চলের মানুষকে বন্যা ও নদীভাঙনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। তিস্তার বাধ খুলে দিলে রংপুরে ও বন্যা পরিস্থিতির অবনতি হবে বললেন তিনি।



