Homeরাজনীতিমাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

জুলাই সনদ, জুলাই গণ-অভ্যুত্থানের বিচার এবং গণভোট বাস্তবায়নের দাবিতে আগামী জুলাই মাসজুড়ে দেশব্যাপী জনপথে নানা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি জানান, জুলাই মাসজুড়ে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ব্যানার-ফেস্টুন প্রদর্শন, জুলাই স্মরণে বিভিন্ন কর্মসূচি, ফুটবল ম্যাচ এবং নারীদের অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও জানান, দলের ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ উপস্থিত ছিলেন।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর