Homeজাতীয়স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না: প্রতিমন্ত্রী ফরহাদ

স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না: প্রতিমন্ত্রী ফরহাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের একটি অংশ। সেই ইশতেহারের অংশ হিসেবে যখন বিএনপি সরকার কাজ করছে, ঠিক সে সময়ে ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে বলে প্রতিমন্ত্রী আরও বলেন, তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে তখন তাদের কোনো অস্তিত্ব ছিলো না, এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিলো না, কোনো কথাও ছিলো না, তাই স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার সময় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা ব্যয়ে পঞ্চগড়- নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্ত স্থাপনের উদ্বোধন কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশের বাইরে, বিদেশে চায়না, নেদারল্যান্ডসসহ যারা নদী নিয়ে, ব্যারেজ নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। তাদের পরামর্শ নিয়ে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে  মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

- Advertisment -spot_img

বরিশালে বৃক্ষরোপণ-ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি বরিশালের গৌরনদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

সর্বশেষ খবর