Homeআন্তর্জাতিকবাংলাদেশসহ ৭ দেশের জন্য সুখবর, নতুন ভিসা প্যাকেজ চালু করলো সৌদি

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সুখবর, নতুন ভিসা প্যাকেজ চালু করলো সৌদি

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা প্যাকেজ চালু করেছে সৌদি আরব। নতুন এই উদ্যোগের ফলে নির্দিষ্ট ভ্রমণ প্যাকেজ বুকিংয়ের মাধ্যমে একই সঙ্গে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে। এতে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন প্যাকেজের আওতায় ভ্রমণকারীরা একটি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং করলেই একই সঙ্গে রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন। ফলে আলাদাভাবে ভিসা আবেদন বা দূতাবাসে উপস্থিত হওয়ার প্রয়োজন হবে না।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। এরপর আবেদনকারীরা ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি পেয়ে যাবেন।

বর্তমানে রিজারভাল এবং আলমোসাফের নামে দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সি এই সেবা দিচ্ছে।

নতুন ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে তিন মাস। এই ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থানের অনুমতি থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট বা বিনোদনমূলক কার্যক্রমও অতিরিক্ত সেবা হিসেবে যুক্ত করতে পারবেন।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নয়। যদিও ট্যুরিস্ট ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির প্রচলিত নিয়ম অনুসারে মক্কা ও মদিনাসহ অন্যান্য শহর ভ্রমণ করতে পারবেন।

এ ছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট বা হোটেল বুকিং বাতিল হলে অর্থ ফেরত কিংবা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর