Homeআন্তর্জাতিকভারতে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে যা বলছে নয়াদিল্লি

ভারতে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে যা বলছে নয়াদিল্লি

সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশে স্থানীয় আদিবাসী সংগঠন নাহ্ ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ তোলে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গত কয়েক বছরে সীমান্তসংলগ্ন চারণভূমি ও শিকারের এলাকা দখল করে সেখানে একাধিক ক্যাম্প গড়ে তুলেছে। এই অভিযোগ সামনে আসার পর ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

চীনা সেনাবাহিনীর নতুন অনুপ্রবেশের এই অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী বলছে, অরুণাচলের আপার সুবানসিরি জেলার তাকসিং এলাকার কাছে চীনের নতুন করে কোনো দখল বা শিবির স্থাপনের তথ্য সঠিক নয়। ভারতীয় সেনাবাহিনী বলছে, এ ধরনের দাবি ‘ভিত্তিহীন’ এবং ‘তথ্যগতভাবে ভুল’। তাদের মতে, ওই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের নতুন কোনো অনুপ্রবেশ ঘটেনি।

Politics

ভারত-চীন সীমান্তের নিয়ন্ত্রণরেখা বা এলএসি (LAC) বরাবর দীর্ঘদিন ধরেই উভয় দেশের দাবি ও অবস্থানে পার্থক্য রয়েছে। ফলে স্থানীয়রা অনেক সময় তাদের ঐতিহ্যগত চারণভূমি বা শিকারের এলাকায় যেতে না পারলেও সেটিকে সরকারিভাবে ‘দখল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না।

এই পরিস্থিতিতে অরুণাচলে নতুন করে চীনা অনুপ্রবেশের নিশ্চিত প্রমাণ না মিললেও স্থানীয়দের উদ্বেগ যে বাস্তব, তা নিয়ে সন্দেহ নেই। সূত্র: ইন্ডিয়া টুডে

- Advertisment -spot_img

সর্বশেষ খবর