পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ঘোষের টিকিকাটা গ্রামের বাসিন্দা তোতাম্বর মিয়ার ছেলে অসুস্থ ইব্রাহিম মিয়ার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (১১ জুলাই ২৬ ইং) দিবাগত রাতে ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ঘোষের টিকিকাটা গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া মেরুদণ্ড জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে এবং চলাফেরা করতে পারেন না। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির সামনে একটি মুদি দোকান দিয়ে কোন মতে দিন কাটাচ্ছেন। এদিকে শনিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যান। পরে রবিবার সকালে দোকানের তালার সিটকানি কাটা দেখতে পান এবং ভিতরে প্রবেশ করে দেখে ক্যাশে থাকা নগদ ৬০ হাজার টাকা সহ মালামাল নিয়ে গেছে চোরাইর দল। এতে ভুক্তভোগী ইব্রাহিম মিয়া ভেঙে পরেছেন এবং সমাজের মানবিক লোকজনের কাছে সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ, ভুক্তভোগী ইব্রাহিম 01713-684776



