ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ‘চ্যাপ্টার ১৩’। এবার আরও নতুন চমক নিয়ে এ ধারাবাহিকটি আসছে পর্দায়। বৃহস্পতিবার (৯ জুলাই) নাটকটির চারটি পর্ব (৯৭ থেকে ১০০ নম্বর পর্ব) একযোগে প্রকাশ করা হয়েছে।
ব্যাচেলর পয়েন্টে এবার যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করা এই নতুন মুখের চরিত্রের নাম ‘কিরান’ বলে নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
শুক্রবার (১০ জুলাই) অমি তার ফেসবুক পেজে রাজশ্রীর ছবি শেয়ার করে লিখেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গ-তে’। আর নির্মাতার এই পোস্টে রাজশ্রী থাপা মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন। ’
শুধু তাই নয়, এই নেপালি মডেল নিজেও তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করে বাংলাদেশের দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন।



