প্রায় সপ্তাহখানেক হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুদিন আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানান, দুইদিন আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।
এর আগে গত ১ জুলাই গতকাল বুধবার বিকেলে শায়রুল কবির খান বলেছিলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। গত মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবির খান মহান আল্লাহর কাছে নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করেন।



