Homeজাতীয়লোডশেডিং নিয়ে শতভাগ সুখবর দিতে পারলেন না বিদ্যুৎমন্ত্রী

লোডশেডিং নিয়ে শতভাগ সুখবর দিতে পারলেন না বিদ্যুৎমন্ত্রী

রাজধানীসহ দেশের বেশিরভাগ জায়গায় হঠাৎ লোডশেডিং নিয়ে জনরোষ তৈরি হয়েছে। সংসদে এই নিয়ে বিবৃতা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে লোডশেডিং পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলাকালে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাজেটের ওপর আলোচনা চলাকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের আগে স্পিকারের কাছে ৩০০ বিধিতে একটি বিবৃতি দেয়ার অনুমতি চান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।

পরে স্পিকার অনুমতি দিলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের একটি ক্রাইসিস নিয়ে রবিবার সংসদে ৩০০ বিধিতে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। আমাদের বিদ্যুতের দু’টি পাওয়ার জেনারেশন (বিদ্যুৎ উৎপাদন) বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে গতকাল আমাদের লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজকে আনন্দের সঙ্গে সংসদ ও জনগণকে জানাতে চাই যে, এখন পাওয়ার জেনারেশন (বিদ্যুৎ উৎপাদন) ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। আর ডিমান্ড ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে বর্তমানে ৩৩৯ মেগাওয়াট লোডশেডিং হবে। তবে এই ৩৩৯ মেগাওয়াটকেও আমরা কমিয়ে আনার চেষ্টা করছি।

- Advertisment -spot_img

বরিশালে বৃক্ষরোপণ-ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি বরিশালের গৌরনদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

সর্বশেষ খবর