Homeবিনোদনএত আয়োজন, তবু কিছুই হলো না

এত আয়োজন, তবু কিছুই হলো না

‘সুপারগার্ল’–এর পোস্টার থেকে। আইএমডিবি

অনেক আয়োজন, বড় বাজেট আর বিশ্বব্যাপী ভক্তদের প্রত্যাশা—সবই যেন মুক্তির পরে মিলিয়ে গেল। হলিউডের গ্রীষ্মকালীন বক্স অফিসে বড় ধাক্কা খেল ‘সুপারগার্ল’। বহুল আলোচিত ডিসি কমিকসনির্ভর ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তে প্রত্যাশার তুলনায় অনেক কম আয় করেছে। অন্যদিকে দর্শকদের বিপুল আগ্রহ ধরে রেখে টানা দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসের শীর্ষস্থান দখল করে রেখেছে ‘টয় স্টোরি ৫’।

ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওর যৌথ প্রযোজনায় নির্মিত ‘সুপারগার্ল’ উত্তর আমেরিকার ৩ হাজার ৬০০ প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে মাত্র ৩ কোটি ৮০ লাখ ডলার। আন্তর্জাতিক বাজার মিলিয়ে ছবিটির বৈশ্বিক উদ্বোধনী আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ ডলার।

প্রত্যাশার চেয়ে অনেক কম সূচনা
ছবিটি মুক্তির আগে বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় ৫ কোটি থেকে ৫ কোটি ৫০ লাখ ডলার আয় করবে। কিন্তু বাস্তবে সেই লক্ষ্যও পূরণ হয়নি।

বিষয়টি আরও উদ্বেগের। কারণ, ‘সুপারগার্ল’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ডলার। এর সঙ্গে যুক্ত হয়েছে বিপুল প্রচারণা ব্যয়। সাধারণ হিসাবে এমন বাজেটের একটি ছবিকে লাভের মুখ দেখতে বিশ্বব্যাপী অন্তত ৩৭ কোটি ৫০ লাখ ডলার আয় করতে হয়; যদিও ছবির ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, তাদের হিসাবে ব্রেক-ইভেন পয়েন্ট প্রায় ৩০ কোটি ডলার।

সমালোচক-দর্শক—কেউই পুরোপুরি সন্তুষ্ট নন
ছবিটি সমালোচকদের কাছ থেকেও আশানুরূপ প্রশংসা পায়নি। সমালোচনাবিষয়ক ওয়েবসাইট রটেন টোমাটোজে ছবিটির স্কোর মাত্র ৫৬ শতাংশ। দর্শকদের প্রতিক্রিয়াও খুব ইতিবাচক নয়। সিনেমাস্কোরে জরিপে ছবিটি পেয়েছে ‘বি মাইনাস’ গ্রেড।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর