
জেলা প্রতিনিধি, পিরোজপুর: জুলাই আমাদের অর্জন আমরা যদি চাই এই অর্জনটাকে বাক্স ভরে রাখবো তাও সম্বব আর যদি চাই জুলাইকে ধারন করে দেশের সার্বিক উনয়ন্ন করবো তাও সম্বব। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের জুলাই আন্দোলনের মূল লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।
জুঁই বলেন, আমি সকলের কাছে প্রত্যাশা করি নাজিরপুর উপজেলাকে যেনো একটি মডেল উপজেলা হিসেবে গড়তে পারি। পিরোজপুরেকে দেশের বিভিন্ন জায়গায় দূর্ণীতি আখড়া জেলা হিসেবে চিনে কারন এলজিউডির মাধ্যেমে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। সেই কলঙ্কি জায়গা থেকে আমরা বের হতে চাই। এখানে আমার বাবার কবর ,আমার পরিবার, আত্মীয় স্বজনেরা থাকে তাই নাজিরপুরকে নিয়ে আমার স্বপ্ন। আমি এখানেই আসতে চাই, এখানেই থাকতে চাই। অতীতের ভূল ভুলে যেয়ে সামনে কি ভাবে এ উপজেলার উন্নয়ন করা যায় আমরা সবাই সে ব্যাপারে ঐক্যবদ্ধ হই। আমার এলাকায় যে রাস্তাগুলো খারাপ সেগুলো দ্রতু সংস্কারের করতে পারি সে ব্যাপারে সবার সহযোগিতা চাই।

এ সময় উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নাজিরপুরের উন্নয়নের বিষয় সহযোগিতা করবেন। নাজিরপুরের কোথায় কি সমস্যাগুলো আছে আপনারা ভালো জানেন। এখানের উন্নয়ন হলে আপনারা একদিন বলতে পারবেন যে এখাকে আপনি এক সময় ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাও: মো. আব্দুর রাজ্জাক, বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাওহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. মশিউর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নাজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বীর যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
একইদিন নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসান খানের সঞ্চলনায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক রফিক ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রিয়াজ ফরাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসার প্রমূখ।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তারা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভ‚মিকা রাখারও আহবান জানান।এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



